ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় গণ অধিকার পরিষদের মুখপাত্রের উদ্বেগ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আলিয়া মাদরাসা এবং ঢাকা কলেজে ছাত্রদল ও ছাত্রশিবির-সমর্থিত শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। তিনি এসব ঘটনার জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসিরুদ্দিন পাটোয়ারীকে দায়ী করেছেন।

বুধবার (৫ আগস্ট) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আবু হানিফ এ উদ্বেগ প্রকাশ করেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‌‘গতকাল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আলিয়া মাদরাসা ও ঢাকা কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যকার সংঘর্ষ কোনোভাবেই কাম্য ছিল না। ছাত্র-জনতার আন্দোলনের বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তির প্রাক্কালে এমন পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক।’

আবু হানিফের দাবি, নাসিরুদ্দিন পাটোয়ারীর ‘লাগামহীন, অশালীন ও আক্রমণাত্মক বক্তব্যের’ কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের দায় নাসিরুদ্দিন পাটোয়ারী এড়াতে পারেন না বলেও তিনি মন্তব্য করেন।

তবে আবু হানিফের এ বক্তব্যের বিষয়ে নাসিরুদ্দিন পাটোয়ারী বা সংশ্লিষ্ট পক্ষের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এমডিএএ/এমআইএইচএস/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *