ছাত্র গণজমায়েত কর্মসূচির ঘোষণা শিবিরের, শহীদ মিনার থেকে যাত্রা শুরু

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) শিবিরের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বুধবার (৫ আগস্ট) ছাত্র গণজমায়েত কর্মসূচি পালনের ডাক দিয়েছে শিবির। 

এদিন সকাল ৯টায় শহীদ মিনার থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত একটি বিশাল মিছিল ও ছাত্র জমায়েতের মাধ্যমে ছাত্রশিবিরের ওপর হামলার প্রতিবাদ জানানো হবে। মূলত এ ঘোষণার মাধ্যমে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

মঙ্গলবার রাতে ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এ তথ্য জানান।

অস্থিতিশীল পরিস্থিতির জন্য তিনি সরাসরি সরকারকে দায়ী করে সতর্ক করেছেন যে, ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে বর্তমান শাসনব্যবস্থা দীর্ঘস্থায়ী হবে না।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ভিন্ন মতের ওপর এমন হামলা চলতে থাকলে তা সরকারের পতনের কারণ হয়ে দাঁড়াতে পারে।

এমইউ/এমআইএইচএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *