সব ধর্মাবলম্বী মানুষকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে দেশ গঠনে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর রামপুরার হাতিরঝিলে গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির প্রাঙ্গণে আয়োজিত তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রশাসক বলেন, বাংলাদেশ শান্তি ও সম্প্রীতির দেশ। এখানে ধর্ম নিয়ে কোনো বিভেদ নেই। সবাই স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে দেশ গঠনে ভূমিকা রাখবে।
তিনি বলেন, গত নির্বাচনে হিন্দু সম্প্রদায় যে সহযোগিতা করেছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে আশা। একই সঙ্গে আগামী নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে সমর্থন দেওয়ার আহ্বানও জানান তিনি।
এমআইএইচএস/